https://www.jac-recruitment.sg/?source=google.com

খায়েরের প্রবাসস্বপ্ন মিলিয়ে গেলো অন্তিম যাত্রায়

আখাউড়া উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ১১ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : 9:25 pm

খায়েরের প্রবাসস্বপ্ন মিলিয়ে গেলো অন্তিম যাত্রায়

কিরগিজস্তানের সোকুলুক শহরে ইটভাটায় কাজ করার সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আবুল খায়ের নামে এক যুবক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া গ্রামের আব্দুল জাব্বারের ছেলে আবুল খায়েরের স্বপ্ন যেন নিমিষেই শেষ।

শনিবার সকাল সাড়ে সাতটায় আবুল খায়েরের লাশ বাড়িতে আসে। এ সময় স্বজনদের কান্নায় ভিন্ন পরিবেশ সৃষ্টি হয়। পড়শীদের চোখে আসে জল। আবুল খায়েরের একমাত্র সন্তান আরহামকে নিয়ে সবার দুশ্চিন্তা।প
আরহামের বয়স এখন ১৫ মাস। আধো আধো কণ্ঠে ‘বাবা, বাবা’ বলে ডাকে। বাবার সঙ্গে ভিডিও কলে তার সখ্যতা গড়ে উঠছে কেবল! এরই মধ্যে বাবা নামের বটবৃক্ষ হারিয়েছে সে। ছোট্ট আরহামের জন্মের আগেই কিরগিজস্তানে পাড়ি জমান বাবা আবুল খায়ের (৪২)। তাই জীবিত বাবাকে কখনো ছুঁতে পারেনি আরহাম।
পরিবারের অভাব দূর করতে সুখের স্বপ্ন নিয়ে ২০২৪ সালের জুন মাসে বিয়ের মাত্র ৫ মাসের মাথায় পাড়ি জমান কিরগিজস্তানে। গত ২০ মার্চ দুপুরে ইটভাটায় কাজ করার সময় হঠাৎ করে মাটির স্তূপ ধ্বসে পড়ে খায়েরের ওপর। সহকর্মীরা তাকে উদ্ধারের আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। শেষ হয় তার জীবন-সংগ্রাম।
খায়েরের বড় ভাই রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘খায়েরের সহায়-সম্পদ বলতে কিচ্ছু নেই। বিদেশ যাওয়ার জন্য শেষ সম্বল বাড়ির জায়গাটুকুও বিক্রি করে দিয়ে গেছে। পরে তার স্ত্রী-সন্তানকে থাকার জন্য আমি আমার জায়গায় ঘর করতে দিয়েছি। এখন আরহামকে নিয়ে তার স্ত্রী কিভাবে চলবে সেটা নিয়ে আমাদের চিন্তা। স্থানীয় সংসদ সদস্য যেন এ বিষয়ে ব্যবস্থা নেন সেই দাবি জানাই।

Facebook Comments Box

Posted ৯:২৫ পিএম | শনিবার, ১১ এপ্রিল ২০২৬

dainiksarod |