স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০২ জানুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 9:59 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় খাড়েরা গ্রামের যুব সমাজের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) সন্ধ্যায় হাজার হাজার মানুষ এ ফাইনাল খেলা উপভোগ করেন। খেলায় কসবা গ্রামীণফোন দল কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আড়াইবাড়ী চলন্তিকা।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তজার্তিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়েদুল্লাহ বিপিএম (সেবা)।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাড়েরা মোহাম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট শিল্পপতি মো. সেলিম মাষ্টার। খেলার উদ্বোধক ছিলেন বিশিষ্ট শিল্পপতি মো. আবু বক্কর ।
সাইফুল ইসলাম সোহাগের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল হাই মাষ্টার ভূইয়া, শিল্পপতি মো. আনিসুল হক ভূইয়া,খাড়েরা মোহাম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মো. তাজুল ইসলাম পিয়ারা, খাড়েরা ইউনিয়নের সাবেক চেয়াম্যান মো. আবু গোলাম জিলানী, খাড়েরা ইউনিয়ন আ.লীগের সভাপতি মো:আবু আব্দুল্লাহ ভূইয়া, সাধারণ সম্পাদক মীর হেলাল মোহাম্মদ হেলাল উদ্দিন, খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারেক মাহমুদ, বাংলাদেশ টাইলস ডিলার্স এন্ড ইম্পোটার্স এসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক মো. আবু হামজা, কসবা উপজেলা যুবদল সভাপতি কামাল উদ্দিন কামাল। জাতীয়তাবাদী দলের খাড়েরা ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান মিজান, লন্ডন প্রবাসী মীর মোহাম্মদ আশিকুর রহমান কিবরীয়া, দৈনিক লাখোকন্ঠ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য বাহাদুর আলম, খাড়েরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম বিল্লাল।
এসময় বক্তারা বলেন, খেলাধুলা একটি শরীর চর্চা। সুস্থ দেহ-মন গঠনে এ চর্চা অনেক জরুরী। খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে। তিনি তরুণ ও যুব সমাজকে সামাজিক অনাচার, মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান। নিয়মিত পড়াশুনার পাশাপাশি সুস্থ সমাজ গঠনে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। এই আয়োজনের সাথে জড়িত সকল সদস্যর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে অতিথিরা।
খেলা শেষে বিজয়ী দলকে ৩২ ইঞ্চি টিভি ও রানার্স আপ দলকে ২৪ টিভি পুরস্কার হিসেবে তুলে দেন অতিথিরা।
Posted ৯:৫৯ পিএম | শনিবার, ০২ জানুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya