শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ক্ষোভে ফেসবুক লাইভে বিষপান করে ব্রাহ্মণবাড়িয়ায় তরুণের আত্মহত্যা 

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 9:32 pm

ক্ষোভে ফেসবুক লাইভে বিষপান করে ব্রাহ্মণবাড়িয়ায় তরুণের আত্মহত্যা 

ব্রাহ্মণবাড়িয়া সদরের খয়াসার এলাকায় পারভেজ (২২) নামের এক তরুণ বিষপান করে আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সে জেলা ওই এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে। এদিকে ফেসবুক লাইভে এসে পারভেজ বিষপান করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক লাইভে করায় তা ভাইরাল হয়েছে। ঘটনাটি নিয়ে চলছে শহর জুড়ে আলোচনা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবা মারা যাওয়ার পর পারভেজ তার মাকে নিয়ে খয়াসার এলাকায় বসবাস করে আসছিলেন। জীবিকার তাগিদে এলাকার জীবন মিয়া নামের এক পাইপ ফিটিংসের মিস্ত্রীর সাথে কাজ করতেন। এর মাঝে জীবনের কাছ থেকে সুদে বেশকিছু টাকা দার আনেন পারভেজ। সেই টাকা পারভেজ দিতে পারছিলেন না। এরই জেরে বৃহস্পতিবার রাতে জীবন দলবল নিয়ে পারভেজকে আটক করে ব্যাপক মারধোর করে। সেই ক্ষোভ থেকে পারভেজ শুক্রবার দুপুরে ফেসবুক লাইভে এসে বিষপান করে আত্মহত্যা করে।

এদিকে ঘটনা পর জীবন গা ডাকা দিয়েছে। এলাকায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ঘটনা ধামাচাপা দিতে রফাদফা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি মহল বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে। আমরা জীবনকে খুঁজে বের করার চেষ্টা করছি। সম্পূর্ণ বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৯:৩২ পিএম | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২০

The Daily Sarod |