শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

‘কেউ তদবির করে লাভ হবে না, নিয়োগ হবে স্বচ্ছ’

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০২ জুলাই ২০১৯   সর্বশেষ আপডেট : 6:59 pm

‘কেউ তদবির করে লাভ হবে না, নিয়োগ হবে স্বচ্ছ’

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনোয়ার হোসেন খাঁন বলেছেন, কারো তদবিরে পুলিশে আর চাকরী হবে না। পুলিশে কনস্টেবল পদে নিয়োগ হবে স্বচ্ছ। এবার পুলিশ সদর দফতর থেকে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ করার জন্য কড়া নির্দেশনা দেয়া হয়েছে সংশ্লিষ্টদের।

মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার আনোয়ার হোসেন খাঁন বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগ নিয়ে দেশের বিভিন্ন স্থানে মোটা অঙ্কের অর্থ বাণিজ্যের অভিযোগ ওঠে। কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরই সংঘবদ্ধ দালাল চক্র সক্রিয় ওঠে। পাশাপাশি প্রভাবশালী জনপ্রতিনিধিরাও পুলিশ সুপারদের হাতে নিজেদের পছন্দের চাকরি প্রার্থীদের নাম-ঠিকানা সংবলিত তালিকা ধরিয়ে দেন। এবার এসব দিয়ে কিছু হবে না।

তিনি বলেন, আমার কাছে কোনো প্রভাবশালী জনপ্রতিনিধির তালিকা এখনো আসেনি। তালিকা এলেও সেটি গ্রহণযোগ্য হবে না। শতভাগ স্বচ্ছতা বজায় রেখে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে। যদি আমার সিনিয়র কোনো অফিসারও কারও জন্য আমাকে ফোন করেন তাহলেও আমি তাকে বলব আমার পক্ষে কোনো কিছু করার সুযোগ নেই। চাকরি প্রার্থী ও স্বজনরা যেন দালাল চক্রের সঙ্গে চাকরির জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন না করে সেজন্য আমরা মাইকিং করেছি। নানাভাবে তাদেরকে সচেতন করার চেষ্টা করেছি। তারপরও কোনো প্রার্থী যদি আর্থিক লেনদেন করেন এবং সেটি প্রমাণিত হয় তাহলে তার প্রার্থীতা বাতিল হয়ে যাবে।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) আলাউদ্দিন চৌধুরী ও ডিআইও-১ মো. ইমতিয়াজ আহম্মেদসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৬:৫৯ পিএম | মঙ্গলবার, ০২ জুলাই ২০১৯

The Daily Sarod |