শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কুমারশীল মোড়ে ড্রেন ভরাট, ময়লার পানিতে ভরছে দোকানপাট

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৩ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 2:09 pm

কুমারশীল মোড়ে ড্রেন ভরাট, ময়লার পানিতে ভরছে দোকানপাট

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কুমারশীল মোড়ের কালাইশ্রীপাড়া মদিনা মসজিদ সংলগ্ন একটি পুরাতন ড্রেন ভরাটে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌরসভা মেয়রের কাছে কুমারশীল মোড় ব্যবসায়ী ও মার্কেট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র দাখিল করা হয়।

অভিযোগ পত্রে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাধীন কালাইশ্রীপাড়া মদিনা মসজিদ সংলগ্ন ড্রেনটি অবৈধভাবে ভরাট করা হয়। ফলে মদিনা মসজিদ সংলগ্ন পুকুরটি বৃষ্টির পানিতে ভরাট হয়ে যায়। এতে করে পুকুরের ময়লা আবর্জনা পানি রাস্তায় সংলগ্ন দোকানে প্রবেশ করে মালামাল নষ্ট করে ফেলছে।

তাই স্থানীয় ব্যবসায়ীদের এই সমস্যা রক্ষা করতে ড্রেনটিতে পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগ পত্রে আবেদন করা হয়। যদিও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেননি পৌর মেয়র।

অভিযোগে আরো বলা হয়, এ নিয়ে যে কোন সময় স্থানীয় আইন শৃংখলারও অবনতি ঘটতে পারে। এ ব্যাপারে পুলিশ সুপারের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না স্থানীয় ব্যবসায়ীরা।
জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়ে বিষয়টি আমালে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন ব্যবসায়ীরা।

Facebook Comments Box

Posted ২:০৯ পিএম | শনিবার, ১৩ জুন ২০২০

The Daily Sarod |