ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
রবিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 8:22 pm
ভারতীয় উপমহাদেশের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ৯২ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিলেন। রবিবার (৬ ফেব্রুয়ারি) পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। ৫০ বছরেরও বেশি সময় ধরে ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রিতে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী এক সঙ্গীতসম্রাজ্ঞী হয়ে! তবে প্রেমকে নিজের জীবন থেকে দূরেই রেখেছিলেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। বিয়ে করেননি, হয়নি সেই অর্থে ঘরসংসার। আর সেই কারণেই নেই লতার উত্তরসূরি।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী লতার সম্পদের পরিমাণ ১৫ মিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় ১১১ কোটি রুপির সমতুল্য। আর বাংলাদেশের টাকায় প্রায় দেড়শত কোটি টাকা। আর তিনি মাসে আয় করতেন প্রায় ৪০ লাখ টাকা। ছিলো হোটেলসহ নানা ধরনের ব্যবসা।
অন্য একটি সংবাদমাধ্যমের তথ্য মতে, সব মিলিয়ে লতার সম্পদ ৫০ মিলিয়ন ডলার ছাড়াতে পারে। যা ভারতীয় মুদ্রায় ৩ হাজার ২০০ কোটি রুপি এবং বাংলাদেশের মুদ্রায় ৪হাজার কোটি টাকা। এত এই তথ্যের ভিত্তি খুঁজে পায়নি কেউ।
তার মৃত্যুর পর প্রশ্ন হলো সন্তানহীন এই তারকার সম্পদগুলো কে পাচ্ছেন? তবে আপাতত তার উত্তর এখনও মেলেনি। দ্রুতই হয়তো জানা যাবে, তার উইলগুলো। বিষয়টি নিয়ে শিগগিরই মুখ খুলবেন তার আইনজীবী।
উল্লেখ্য, ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর লতার জন্ম এক মারাঠি পরিবারে। বাবার হাত ধরেই গান ও অভিনয়ের জগতে প্রবেশ করেন তিনি। ১৩-১৪ বছরে প্রথম গান গেয়েছিলেন মারাঠি ছবিতে। হিন্দিতে প্রথম প্লেব্যাক করেন ‘মজবুর’ সিনেমা দিয়ে। লতার সুরেলা কণ্ঠ সিনেমা ও গানে প্রাণ ঢেলে দিত। নক্ষত্রপতনে তাই শোকস্তব্ধ দুনিয়া।
Posted ৮:২২ পিএম | রবিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya