শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কিছু দিনের মধ্যে ডিজিটাল আইনের বিষয়ে দেখতে পারবেন: আখাউড়ায় আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৫ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 9:29 pm

কিছু দিনের মধ্যে ডিজিটাল আইনের বিষয়ে দেখতে পারবেন: আখাউড়ায় আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, কিছু দিন আগে বাংলাদেশ গরীব দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। জনগণের সহযোগিতায় শেখ হাসিনার পরিশ্রমের ফসল এটি। সকলে মিলে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকলে বাংলাদেশের ভবিষ্যৎ পাল্টে যাবে।

শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে ষ্টেশন চত্বরে এক পথসভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের কোন পরিকল্পনা সরকারের আছে কীনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কিছু দিনের মধ্যে তা দেখতে পাবেন।

এসময় মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র বদলে গেছে। বাংলাদেশের মানুষের টাকায় শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করেছেন। কারও কাছ থেকে ঋণ নিতে হয় নাই। বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রুল মডেল হিসেবে পরিরিচত হয়েছে। সবই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। আমরা ২০৪১ সালে বাংলাদেশকে সারা বিশ্বে একটি উন্নত দেশ হিসেবে পরিচিত করে তুলব।

আইনমন্ত্রী আরও বলেন, করোনা মহামারিতে সারা বিশ্বে ২৫ লক্ষ লোক মারা গেছে। আমরা আর কাউকে হারাতে চাইনা। করোনার বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ, সে যুদ্ধে আমরা জয়ী হতে চাই। এজন্য তিনি সকলকে দ্রæত করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেন।

মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলম, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. জয়নাল আবেদীন প্রমুখ।

এর আগে তিনি সকাল সাড়ে দশটায় ঢাকা থেকে আন্ত:নগর মহানগর এক্সপ্রেস ট্রেনে আখাউড়ায় এসে পৌঁছেন।

 

Facebook Comments Box

Posted ৯:২৯ পিএম | শুক্রবার, ০৫ মার্চ ২০২১

The Daily Sarod |