শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কাছাইটে অসহায়, প্রতিবন্ধি ও কর্মহীনদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৮ মে ২০২০   সর্বশেষ আপডেট : 9:58 pm

কাছাইটে অসহায়, প্রতিবন্ধি ও কর্মহীনদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় “ঘরে থাকুন, নিরাপদে থাকুন” এই শ্লোগানে শুক্রবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাছাইট গ্রামে প্রথম ধাপে অসহায়, প্রতিবন্ধি ও কর্মহীনদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস।

সামাজিক দূরত্ব বজায় রেখে উক্ত উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাধায়ক ডাঃ মোঃ শওকত হোসেন।

রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের প্রেসিডেন্ট রোটা. মোঃ আশরাফ আহমেদ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রোটা. প্রিন্সিপাল মু. মজিবুর রহমান, মাছিহাতা ইউপি চেয়ারম্যান আলামিনুল হক পাভেল, রোটা. পিপি মোঃ জসিম উদ্দিন, রোটা. পিপি আনিসুর রহমান, রোটা. হুমায়ুন কবির, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. শফিকুর রহমান, কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার হাবিবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় অসহায়, প্রতিবন্ধি ও কর্মহীন ৭০ জন পরিবারের মাঝে উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, তৈল, আলু, পিয়াজ, সেমাই, চিনি, সাবান এবং নগদ অর্থ বিতরণ করেন।

সভায় বক্তারা বলেন, মানবতার কল্যাণে কাজ করাই সকল মানুষের প্রধান ধর্ম। সারা বিশ্বে বিভিন্ন ধর্ম, বর্ণ ও জাতিতে বিভক্ত হলেও মানবতার কল্যাণে ও যে কোন দূর্যোগ মোকাবেলায় রোটারিয়ানরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বক্তারা আরো বলেন, রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৯:৫৮ পিএম | শুক্রবার, ০৮ মে ২০২০

The Daily Sarod |