শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় ৩ট্রাক ভারতীয় গরু সহ ৬ চোরাকারবারী আটক

কসবা প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ০১ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 8:21 pm

কসবায় ৩ট্রাক ভারতীয় গরু সহ ৬ চোরাকারবারী আটক

ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার বায়েক ইউনিয়নের সীমন্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ ভাবে আনার সময় গরু সহ ৬ চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। এসময় ৩টি পিকআপ ভ্যান সহ ২৮ টি গরু উদ্ধার করা হয়। রোববার ভোর রাতে অভিযান চালিয়ে উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুটিয়া থেকে গরুসহ এই ৬ জনকে আটক করা হয়। আটককৃতদের ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, উপজেলার বায়েক ইউনিয়নের সীমান্তবর্তী কয়েকটি গ্রাম দিয়ে ভারত থেকে প্রায়ই অবৈধভাবে গরু বাংলাদেশে পাচার করে আনে কয়েকটি চক্র। গত শনিবার রাতে পুটিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু আনার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ৩টি হলুদ পিকআপে করে আনা বাছুর সহ ২৮টি গরু উদ্ধার করে এবং সাথে থাকা ৬ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলো, পুটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আবদুস সালাম (৪০), শাহজাহান মিয়ার ছেলে কাইয়ুম মিয়া (২০), নিশ্চিন্তপুর গ্রামের মৃত সরু মিয়ার ছেলে আলমগীর হোসেন (৪২), ধোপাখোলা গ্রামের বারেক মিয়ার ছেলে জাহের মিয়া (২০), মৃত মফিজ মিয়ার ছেলে জুয়েল মিয়া (২০) । আটককৃতরা দীর্ঘদিন যাবত ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে গরু আনার সাথে জড়িত থাকার অভিযোগ। এভাবে গরু আনার কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশীয় খামারীরা এমনটাই জানায় স্থানীয়রা।

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান, কয়েকটি চক্র সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ পথে ভারত থেকে গরু সহ বিভিন্ন ধরনের চোরাকারীর সাথে জড়িত। এই অবৈধ পথে গরু আনার সাথে স্থানীয় কতিপয় অসাধূ নেতাকর্মীদের নামও শোনা যাচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে। চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৮:১৯ পিএম | রবিবার, ০১ নভেম্বর ২০২০

The Daily Sarod |