শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় ১৬০বোতল ফেন্সিডিল উদ্ধার, পুলিশের দাবি পালিয়েছে কারবারিরা

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ২২ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 7:25 pm

কসবায় ১৬০বোতল ফেন্সিডিল উদ্ধার, পুলিশের দাবি পালিয়েছে কারবারিরা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে গেছে মাদক কারবারীরা। এঘটনায় কসবা থানা এসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে ৩ জনকে আসামী করে মাদক আইনে মামলা রুজু করেছেন।

পলাতক আসামীরা হলো-গৌরাঙ্গলা গ্রামের মৃত আবদুল বারেক মিয়ার ছেলে হুমায়ুন (৫০), আবদুল খালেক মিয়ার ছেলে ইকবাল হোসেন ভুট্রো (৪০) ও বালিয়াহুরা গ্রামের খুরশিদ মিয়ার ছেলে মুকতুল হোসেন ওরফে কানামতি।

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান, গত মঙ্গলবার রাতে উপজেলার নয়নপুর বাজারের মধ্য দিয়ে ওই তিন আসামীর নেতৃত্বে ১৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল পাচার করছিলো, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে আসামীরা মাদক ফেলে পালিয়ে যায়। পরে মাদক উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

Posted ৭:২৫ পিএম | বুধবার, ২২ জুলাই ২০২০

The Daily Sarod |