শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রীও

কসবা প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 6:13 pm

কসবায় স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রীও

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবসরপ্রাপ্ত আনসার ও ভিডিপি এডজ্যুটেন্ট বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুর রহমান (৭০) এর মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তাঁর স্ত্রী নিলোফা আক্তার জুঁই (৬১)। শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার তালতলা গ্রামে এ ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধা শফিকুর রহমান ওই গ্রামের প্রাক্তন চেয়ারম্যান মরহুম ফজলুর রহমানের ছেলে। মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুজনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, উপজেলার তালতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুর রহমানকে হৃদরোগ সমস্যার কারনে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান পরিবারের লোকজন। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন জাতির এই সূর্য সন্তান। এই মৃত্যুর খবর শুনে তার সহধর্মীনি নিলোফা বেগম জুঁই (৬১) নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান । তাদের মৃত্যুত পরিবারে চলছে শোকের মাতম। মৃত্যুকালে এ দম্পতি ২ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

শনিবার (১২ সেপ্টেম্বর) বাদ আছর তালতলা কেন্দ্রিয় জামে মসজিদ প্রাঙ্গনে তাদের জানাযা শেষে বীরমুক্তিযোদ্ধা শফিকুর রহমানকে রাষ্ট্রিয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাদের মৃত্যুতে এলাকার বিশিষ্ট ব্যক্তিগন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

Facebook Comments Box

Posted ৬:১৩ পিএম | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |