শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় যৌতুকের বলি হলো আরও এক গৃহবধু

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ০৭ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 9:31 pm

কসবায় যৌতুকের বলি হলো আরও এক গৃহবধু

গৃহবধৃ ইয়াছমিন হত্যার সপ্তাহ না পেরোতেই ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা থেকে মাত্র ২শ গজ অদুরে মা টাওয়ারে যৌতুকের বলি হলেন সূবর্ণা আক্তার (২০) নামে এক গৃহবধু। এ ঘটনায় সুবর্ণার স্বামী ও শ্বশুরকে পুলিশ গ্রেপ্তার করে বুধবার (৭ অক্টোবর) জেল হাজতে পাঠিয়েছে।

নিহত সূর্বণা উপজেলার বায়েক গ্রামের আবুল বাশার মিয়ার মেয়ে। বুধবার (৭ অক্টোবর) পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়,প্রায় দেড় বছর পূর্বে সুবর্ণাকে প্রেম করে বিয়ে করেছিলেন কসবা তহসিল অফিসের কানুনগো মো.ফুল মিয়ার পুত্র মো. সজিব মিয়া (৩০)। বিয়ের পরে সুবর্ণার বাবার ভাড়া করা মা টাওয়ারের ৫ম তলায় একটি ফ্ল্যাটে বসবাস করতো সজিব ও সূবর্ণা। বিয়ের পর থেকেই ৫ লক্ষ যৌতুকের জন্য সজিবের পরিবারের পক্ষ থেকে চাপ দেয়া হতো সুবর্ণাকে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ফুল মিয়া পুত্র ও পুত্রবধুকে মেনে নেয়নি। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে সজিব যৌতুকের জন্য সূবর্ণাকে শারীরিক নির্যাতন করলে সুবর্ণা পাশের কক্ষে সিলিং পাখায় ওড়না ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে সুবর্ণার মৃতদেহ উদ্ধার করে পুলিশকে খবর দিলে পুলিশ সুবর্ণার স্বামী সজিব ও খবর পেয়ে দেখতে আসা শ্বশুর ফুল মিয়াকে গ্রেপ্তার করে।

এর আগে, গত ৩ অক্টোবর উপজেলা বিশারাবাড়ী গ্রামে ইয়াছমিন আক্তার নামে এক গৃহবধু স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের যৌতুকের দাবীতে শারীরিক নির্যাতনের ফলে মারা যায়।

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সুবর্ণার মায়ের অভিযোগের প্রেক্ষিতে যৌতুক লোভী স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এরআগে তাদের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনার দায়ে মামলা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৩১ পিএম | বুধবার, ০৭ অক্টোবর ২০২০

The Daily Sarod |