শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর নিয়ে গেল মোটরসাইকেল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 6:31 pm

কসবায় যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর নিয়ে গেল মোটরসাইকেল

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জনি (৩০) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর তার মোটরসাইকেল নিয়ে গেছে দূর্বৃত্তরা। বুধবার মধ্যরাতে উপজেলার কুটি ইউনিয়নের বগীর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে একটি ব্রীজের খাদ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাঠানো হয়েছে। নিহত জনি ওই এলাকার গোলাম মোস্তফার ছেলে।

কসবা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনির উপজেলার কুটির চৌমুহনী এলাকায় একটি মোটরসাইকেলের গ্যারেজ আছে। সে প্রতিদিন রাতে গ্যারেজ থেকে মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরে। ধারণা করা হচ্ছে, বুধবার রাতেও মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফেরার পথে দূর্বৃত্তরা জনির পথ গতিরোধ করে। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।

তিনি আরও জানান, পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়ে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৩১ পিএম | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০

The Daily Sarod |