শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় মেয়র প্রার্থী এমএ আজিজের মতবিনিময় সভা জনসভায় রূপান্তরিত

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ২৮ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 7:46 pm

কসবায় মেয়র প্রার্থী এমএ আজিজের মতবিনিময় সভা জনসভায় রূপান্তরিত

২০২১সালের প্রথম দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার নির্বাচন। এরই মধ্যে প্রচার প্রচারণা শুরু করেছে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। শনিবার বিকেলে আসন্ন নির্বাচনে কসবা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এমএ আজিজ মতবিনিময় করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আয়োজিত এই সভায় পৌরসভার ৪নং ওয়ার্ড (আড়াইবাড়ি-বিশারাবাড়ি) এলাকার জনগণের সাথে মতবিনিময় করেন এমএ আজিজ।

এ উপলক্ষে আয়োজিত সভায় বিশিষ্ট সমাজসেবক দুলাল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূইয়া বকুল।

হাজার হাজার মানুষের উপস্থিতিতে মতবিনিময় সভা জনসভায় রূপান্তরিত হয়।

সম্ভাব্য মেয়র প্রার্থী এমএ আজিজ বলেন, আমি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছি। আমার অভিভাবক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। গত নির্বাচনেও আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। কিন্তু আমি পায়নি। আমার নেতা আমাকে বলেছেন তুমি মানুষের জন্য কাজ করো, মানুষের পাশে থাক। আমি তা করেছি। এখন আমি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হয়ে জনসংযোগ করছি।

তিনি আরও বলেন, একজন মানুষের কাছে বলছেন তাকে ২০০ পারসেন্ট শিউর মনোনয়ন দেওয়া হয়েছে। পারসেন্টেজ হয় একশতে, আর তিনি দিচ্ছেন দুইশতে। মিথ্যা কথা ছড়িয়ে যাচ্ছেন।

এমএ আজিজ বলেন, বর্তমানে কসবা উপজেলা চেয়ারম্যান হিসেবে আছেন রাশেদুল কাউসার ভূইয়া জীবন মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের অত্যন্ত আস্থাভাজন একজন মানুষ। তিনি মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। করোনার মহামারীতেও তিনি থেমে থাকেননি। সাধারণ মানুষের বাড়ি বাড়ি খাদ্যসহ বিভিন্ন সহায়তা প্রদান করেছেন। উনার সাথে আমরাও রাতদিন কাজ করেছি। ইনশাআল্লাহ সাধারণ মানুষের কল্যাণে এই ধারা অব্যাহত থাকবে।

এসময় আরও বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র আবু জাহের, আওয়ামী যুবলীগ লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি ডলি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারেক মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী রেজা পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমরাহন, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ইব্রাহীম, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক কাজী মানিক প্রমুখ।

Facebook Comments Box

Posted ৭:৪৬ পিএম | শনিবার, ২৮ নভেম্বর ২০২০

The Daily Sarod |