শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় মাদরাসা ছাত্রী ধর্ষণ: সমাজচ্যুত করায় সর্দারের বিরুদ্ধে থানায় অভিযোগ

কসবা প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ২৬ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 7:20 pm

কসবায় মাদরাসা ছাত্রী ধর্ষণ: সমাজচ্যুত করায় সর্দারের বিরুদ্ধে থানায় অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া কসবায় ধর্ষিতার পরিবারকে সমাজচ্যুত করায় এক সর্দারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশে নির্যাতিতার বাবা উপজেলার বিশারাবাড়ীর গ্রাম্য সর্দার হেবজু মিয়ার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন। কসবা থানা অভিযোগ নং-১০৭৪। শনিবার রাতে এই অভিযোগ দায়ের করা হলে অভিযুক্তকে আটক করতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বিশারবাড়ী মসজিদের ইমাম ওবায়দুল হক (৫০) এর নিকট এক মাদরাসা ছাত্রীকে কোরআন শিখতে দিলে বিভিন্ন কৌশলে ওই ছাত্রীকে ধর্ষণ করে। কুফরী করে তার বাবা মাকে মেরে ফেলার ভয় দেখিয়েও একাধিকবার ধর্ষণ করে। এক পর্যায়ে ওই ছাত্রী অন্তসত্বা হলে ইমাম তাকে ফুসলিয়ে গর্ভপাতের ঔষধ খাওয়ায়। এতে তার মৃত বাচ্চা প্রসব হয়। বিষয়টি জানাজানি হলে মসজিদের ইমামকে পালিয়ে যেতে সহযোগিতা করে হেবজু মিয়া সর্দার সহ কয়েকজন সর্দার। ঘটনার পর হেবজু সর্দারের নেতৃত্বে সালিশের মাধ্যমে সমাজচ্যুত করে একঘরে করা হয় ধর্ষিতার পরিবারকে। নির্যাতিতার বাবা এ ঘটনায় কসবা থানায় অভিযোগ দিলেও পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহনের নামে কালক্ষেপন করায় ন্যায় বিচারের আশায় ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে মামলা করলে আদালত পিবিআইকে সুষ্ঠু তদন্তের নির্দেশনা দেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানান বলে প্রতিবেদককে জানান পিবিআই পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন।

এদিকে ধর্ষক ওবায়দুল্লাহকে গ্রেপ্তারসহ ও নির্যাতিতার পরিবারকে সমাজচ্যুত করার নির্দেশদাতাকে গ্রেপ্তারের দাবীতে কসবা সচেতন নাগরীক সমাজ ও ব্রাহ্মণবাড়িয়া মহিলা পরিষদ মানববন্ধন করে এবং পুলিশ সুপারের নিকট স্মারকলিপি পেশ করেন ।

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান, বিশারাবাড়ীর ধর্ষণ ঘটনায় নির্যাতিতার পরিবারকে সমাজচ্যুত করার বিষয়ে হেবজু সর্দারের নামে অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাফি/–

Facebook Comments Box

Posted ৭:২০ পিএম | সোমবার, ২৬ অক্টোবর ২০২০

The Daily Sarod |