শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় ভিডিও কনফারেন্সে ঈদের শুভেচ্ছা জানালেন আইনমন্ত্রী

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ২৯ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 5:21 pm

কসবায় ভিডিও কনফারেন্সে ঈদের শুভেচ্ছা জানালেন আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদুল আযহার শুভেচছা জানাতে এলাকাবাসী, জনপ্রতিনিধি ও ইমামদের সাথে মতবিনিময় করলেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি। বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটারিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই মতবিনিময় করেন।

তিনি পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে সকলকে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থবিধি মেনে চলতে এবং নিরাপদ দুরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করতে ইমামদের অনুরোধ করেন। এ সময় তিনি উপস্থিত ইমামগন সহ এলাকাবাসীকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানান।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, মানুষকে সচেতন করার জন্য ইমামদের বিশাল ভুমিকা রয়েছে। এই মহামারী করোনাকালীন সময়ে উপজেলার সমস্ত ইমামগণ মানুষের জানমাল হেফাজত রাখার জন্য দলীয় নেতাকর্মী ও সরকারে সাথে একাত্মতা প্রকাশ করে যে দায়িত্ব পালন করেছেন তা প্রশংসনীয়। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন প্রতিটি দূর্যোগে সকল পেশাজীবি মানুষের সরকারের সাথে একাত্ম হয়ে কাজ করা নৈতিক দায়িত্ব।

মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহবায়ক এমজি হাক্কানী, কাজী মো. আজহারুল ইসলাম, পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, আড়াইবাড়ী কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা গোলাম সারোয়ার সাইদি, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ। এছাড়াও অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৫:২১ পিএম | বুধবার, ২৯ জুলাই ২০২০

The Daily Sarod |