কসবা প্রতিনিধি
প্রিন্ট
শনিবার, ৩০ জানুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 10:02 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেট যাচাই-বাছাইয়ের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) উপজেলা পরিষদ অডিটরিয়ামে ৪ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃত্বে এই কার্যক্রম শুরু হয়। যাচাই-বাছাই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর সদস্য ও উপজেলার খাড়েরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহাম্মদ খানকে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমকে সদস্য সচিব করে এই কমিটি তৈরি গঠন হয়।
কমিটিতে সদস্যরা হলেন, সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ও জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে বীর মুক্তিযোদ্ধা কাজী শোয়েব রানা।
জানা যায়, উপজেলার ১০টি ইউয়িনয়ন ও ১টি পৌরসভায় ১৭৬ জন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে যাচাই-বাছাইয়ের কার্যক্রম শুরু করা হয়েছে।
শনিবার প্রথম দিনে ৪৪ জনের কাজগপত্র ও তাদের যুদ্ধকালীন সময়ের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করে যাচাই-বাছাই কাজ চলে। ১ ফেব্রুয়ারি ৪২ জন, ২ ফেব্রুয়ারি ৪৭ জন ও ৩ ফেব্রুয়ারি ৪৩ জনকে যাচাই-বাছাই করা হবে। তাদের মধ্য থেকে যাদের সবকিছু সঠিক হবে তাদেরকে প্রকৃত বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভূক্ত করে কেন্দ্রে পাঠানো হবে।
যাচাই-বাছাই কমিটির সভাপতি কবির আহাম্মদ খান বলেন, বিষয়টি দুঃখজনক হলেও সত্যি যে মহান মুক্তিযুদ্ধের প্রায় ৫০ বছর পরও আমাদের মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করতে হচেছ। যাদেরকে ডাকা হয়েছে তাদেরকে সম্মানের সহিতই কমিটি জিজ্ঞাসাবাদ করছে। এখানে কোনো প্রকার স্বজনপ্রীতির সুযোগ নাই। যিনি প্রকৃতই দেশ মাতৃকার টানে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছেন তাদের সম্মানের সহিত মুল্যায়ন করা হবে।
সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম বলেন, স্বচ্ছতার সহিত যাচাই-বাছাই কমিটির নেতৃবৃন্দ কাজ করছেন। এই কমিটি যাচাই-বাছাই করে প্রকৃত গেজেটপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা করবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে যারা জীবন বাজী রেখে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছেন তাদের সম্মান অক্ষুন থাকুক এটাই আমাদের প্রত্যাশা।
Posted ৮:৫৪ পিএম | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya