স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২৭ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 8:01 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিলের পানি থেকে ওয়াজ উদ্দিন (৮১) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের চৌবেপুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। ওয়াজ উদ্দিন ওই ইউনিয়নের শিমরাইল গ্রামের বাসিন্দা ও সে মানসিক বিকারগ্রস্থ ছিল বলে জানা গেছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ওয়াজ উদ্দিন মানসিক বিকারগস্ত ছিল। এলাকার বিভিন্ন স্থানে সে ঘুরে বেড়াতো। রোববার থেকে সে নিখোঁজ ছিল বলে জানা গেছে। স্থানীয়রা দুপুরে মরদেহ দেখে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানায়, মরদেহের শরীরে কোন জখমের চিহ্ন দেখা যায়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Posted ৮:০১ পিএম | সোমবার, ২৭ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya