কসবা প্রতিনিধি
প্রিন্ট
সোমবার, ২৪ অগাস্ট ২০২০
সর্বশেষ আপডেট : 10:04 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রোববার (২৩ আগষ্ট ) সন্ধ্যায় বিদ্যুৎস্পষ্ট হয়ে রিমন চৌধূরী (১৩) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রিমন চৌধূরী উপজেলার কাইমপুর গ্রামের মো.মোজাম্মেল চৌধূরীর ছেলে। সে কাইমপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী ছিলো। তার অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যায় রিমন ঘরে টিভি দেখার সময় স্পষ্ট না আসায় রিমন ছাদে গিয়ে টিভি স্পষ্ট দেখার জন্য এন্টেনায় এলুমুনিয়াম তার সংযুক্ত করার চেষ্টা করছিলো। বাড়ীর ছাদে ডিস লাইনের বিদ্যুৎ সংযোগ থেকে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। দীর্ঘক্ষন ছাদ থেকে ফিরে না আসায় রিমনের মা ছাদে গিয়ে দেখে তার ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছে। মায়ের আর্তচিৎকারে বাড়ীর লোকজন ও স্থানীয়রা এসে দেখতে পান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছে রিমন। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবার সহ এলাকার শোকের ছায়া নেমে এসেছে।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন সত্যতা স্বীকার করে বলেন, উপজেলার কাইমপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু হওয়ার বিষয়টি মুঠোফোনে খবর পেয়েছি। তবে এ বিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ পাইনি।
রুবেল আহমেদ, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি \ তারিখঃ ২৪-০
Posted ১০:০৪ পিএম | সোমবার, ২৪ অগাস্ট ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya