শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত

কসবা প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ৩১ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 3:40 pm

কসবায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাক্ষিক সকালের সূর্য ও সিডিসি স্কুলের যৌথ আয়োজনে স্মরণ সভা সোমবার (৩১ আগস্ট) কসবার সিডিসি স্কুলে অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভায় বঙ্গবন্ধুর স্মরণে আলোচনা, কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠনে সিডিসির প্রতিষ্ঠাতা পরিচালক এবং সকালের সূর্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. সোলেমান খানের সভাপতিত্বে আলোচনা করেন, সিডিসি স্কুলের প্রধান সমন্বয়কারী তাছলিমা আক্তার কাকলী, সহকারী প্রধান শিক্ষক সন্ধ্যা রানী সাহা, শিক্ষক নাছির উদ্দিন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মো. অলিউল্লাহ সরকার অতুল। অনুষ্ঠানে সংগীত শিল্পী মো. আবদুর রৌফ এর সঞ্চালনায় আলোচনার ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন শিক্ষক তামান্না আক্তার, শিক্ষার্থী ফারিহা ইসলাম সাওদা, সাবিকুন নাহার হিয়া।

অনুষ্ঠানে সাংবাদিক মো. রুবেল আহমেদ, ভজন শংকর আচার্য্য, আনোয়ার হোসেন উজ্জলসহ শিক্ষক, সাংবাদিক ও অভিভাবক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৩:৪০ পিএম | সোমবার, ৩১ অগাস্ট ২০২০

The Daily Sarod |