শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, খুন দাবি করে মানববন্ধন

কসবা প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ০৭ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 9:36 pm

কসবায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, খুন দাবি করে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আঁখি বেগম (২৮) নামক এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ জুন) সকালে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবী একই গ্রামের জাহিদুল ইসলাম নামক এক ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে এনে খুন করে গাছে ঝুলিয়ে রেখেছে। জাহিদুল ইসলামকে আসামী করে আত্নহত্যার প্ররোচনার মামলা হয়েছে থানায়। এ ঘ্টনায় জাহিদুল ইসলামকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলার বাযেক ইউনিয়নের চারুয়া গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে আখি বেগমের (২৮) বিয়ে হয় একই উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামের সৌদি আরব প্রবাসী জয়নাল আবেদীনের সাথে। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। চারুয়া গ্রামের জাহের মিয়ার ছেলে জাহিদুল ইসলাম ও আখি বেগম পাশা-পাশি বাড়ির বাসিন্দা। দীর্ঘদিন ধরে তাদের পরকিয়া সম্পর্কের অভিযোগ রয়েছে। ওই সর্ম্পেকের জের ধরে জাহিদুল ইসলাম আঁখি বেগমের কাছ থেকে বিভিন্ন সময়ে সাড়ে চার লাখ টাকা নিয়েছে। ওই টাকা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিলো। বিষয়টি নিয়ে এলাকায় বৈঠকও হয়েছে। টাকা ফেরত দেওয়ার কথা বলে গত শনিবার মাইজখার থেকে আঁখি বেগমকে ডেকে আনেন জাহিদুল ইসলাম। রাতে বাড়ির লোকজন খোঁজাখোঁজি করতে থাকে । পরে শনিবার গভীর রাতে জাহিদুল ইসলামের বাড়ির পাশে গাছের মাধে আখি বেগমের ঝুলন্ত লাশ পাওয়া যায়। খবর পেয়ে গতকাল রোববার সকালে কসবা থানার পুলিশ জাহিদুল ইসলামের বাড়ি থেকে আখি বেগমের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জাহিদুল ইসলামকে আসামী করে থানায় আত্নহত্যার প্ররোচনার মামলা হয়েছে।

এ দিকে জাহিদুল ইসলামকে গ্রেপ্তারের দাবীতে রোববার বেলা ১১টায় প্রায় ঘন্টাব্যাপী চারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী।

নিহত আঁখি বেগমের মা কাজল রেখা বলেন, তার মেয়ের কাছ থেকে জাহিদুল সাড়ে ৪ লাখ টাকা নিয়েছে। ওই টাকা নিয়ে এলাকায় বৈঠকও হয়েছে। টাকা ফেরত দেওয়ার জন্য তার মেয়ে আখি বেগমকে ডেকে আনে জাহিদুল। পরে রাতে তাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন বলেন, জাহিদুল ইসলামের সাথে আখি বেগমের প্রেমের সর্ম্পক ছিল। বিষয়টি জানাজানি হলে আখি বেগম জাহিদুল ইসলামের বাড়িতে এসে তাকে বিয়ের জন্য চাপ দেয়। বিয়ে করতে অস্বীকৃতি জানালে তাদের বাড়িতেই গাছের সাথে ঝুলিয়ে আত্নহত্যা করেছে। এ ঘটনায় থানায় আত্নহত্যার প্ররোচনার মামলা হয়েছে। জাহিদুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

Posted ৯:৩৬ পিএম | রবিবার, ০৭ জুন ২০২০

The Daily Sarod |