কসবা প্রতিনিধি
প্রিন্ট
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 10:47 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডাকাত সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার খাড়েরা ও শিকারপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার সোনারগাঁও গ্রামের হাবিব মিয়ার ছেলে রমজান মিয়া (২৮), খাড়েরা গ্রামের আকতার হোসেনের ছেলে আল আমিন (৩০), মনকাশাইর গ্রামের আবদুল হাকিমের ছেলে লোকমান হোসেন সুজন (৩০) ও শিকারপুর গ্রামের আবদুল মোতালিব’র ছেলে ইয়ার হোসেন (২১)। এদের মধ্যে লোকমান হোসেনের বিরুদ্ধে কসবা থানায় একাধিক ডাকাতি মামলা চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান, এলাকায় চুরি-ডাকাতি যেন না হয় এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে চিহ্নিত ও সন্দেহভাজন ডাকাতদের গ্রেপ্তার করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।
Posted ১০:৪৭ পিএম | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya