শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় দুটি ইটভাটাকে ৬লক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৩ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 6:58 pm

কসবায় দুটি ইটভাটাকে ৬লক্ষ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুইটি ইট ভাটাকে ৬লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পৃথক দুটি ইট ভাটাকে জরিমানা করে।

অভিযানের নেতৃত্ব দেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান। এসময় তার সাথে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ (সংশোধিত ২০১৯) এর আইন লঙ্ঘন করায় তাদেরকে এই জরিমানা করা হয়।

কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান জানান, উপজেলার তিনলাখপীরে কোন প্রকার লাইসেন্স না নিয়ে ইট ভাটা চালিয়ে যাওয়ার অভিযোগে কসবা ব্রিকস নামের ইটভাটার মালিক ইসমাঈল মাহমুদ ভূইয়াকে ৪লাখ টাকা জরিমানা করা হয়।

সৈয়দাবাদে বিজনা ব্রিকস নামের একটি ইটভাটা শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি নির্মাণ করা হয়েছে। তাই তাদেরকে পরিবেশ অধিদপ্তর থেকে লাইসেন্স প্রদান করা হয়নি। তাদেরকে ইটভাটি সরিয়ে নিতে বলা হলেও তা অমান্য করে ইট পুড়িয়ে আসছিলেন। নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইটভাটা চালু রাখায় বিজনা ব্রিকসের মালিক ইউসুফ ভূইয়া ও জাহাঙ্গীর ভূইয়াকে ২লক্ষ টাকা জরিমানা করা হয়।

Facebook Comments Box

Posted ৬:৫৮ পিএম | বুধবার, ১৩ জানুয়ারি ২০২১

The Daily Sarod |