শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত-৫

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৩ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 1:31 am

কসবায় দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত-৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে ফয়েজ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে৷ নিহত ফায়েজ মিয়া ওই এলাকার লাবু মিয়ার ছেলে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৫জন। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাথমিক অবস্থায় জানা গেছে, কসবা উপজেলার মুলগ্রাম ইউনিয়নের নিমবাড়ী গ্রামে সাক্কু মিয়া লোকজনের সাথে মোস্তফা মিয়ার লোকজনের দীর্ঘদিন যাবত না বিরোধ চলে আসছিল। এরই জেরে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় দেশীয় অস্ত্রের আঘাতে ফায়েজ মিয়া নিহত হয়েছে। এছাড়াও দুই পক্ষের ৫জন লোক গুরুতর আহত হলে তাদের চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাতে রয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

Facebook Comments Box

Posted ২:২৯ পিএম | শনিবার, ১৩ মার্চ ২০২১

The Daily Sarod |