শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় ট্রাক, সিএনজি ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ, ৩জন নিহত

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 4:28 pm

কসবায় ট্রাক, সিএনজি ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ, ৩জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক, সিএনজি চালিত অটো রিকশার ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে তিনজন যাত্রী নিহত হয়েছে। শুক্রবার দুপুর দুইটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার সৈয়দাবাদ নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

এই ঘটনায় আরও ৫জন আহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও জেলা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে রয়েল সিমেন্টের একটি ট্রাক কুমিল্লা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে সৈয়দাবাদে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়, তাৎক্ষণিক ট্রাকটি সামনের দিকে যেতে চাইলে বিপরীত দিকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটো রিকশাকে চাপা দেয়। এতে সিএনজি ও মাইক্রোবাসে থাকা ৭জন যাত্রী গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৩জনকে মৃত ঘোষণা করেন। বাকীদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকী আহত ৪জনের মধ্যে ২জনের অবস্থা আশংকাজনক।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:২৮ পিএম | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২০

The Daily Sarod |