শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় টেকনিক্যাল পদ মর্যাদার দাবীতে সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের কর্মবিরতি

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 9:23 pm

কসবায় টেকনিক্যাল পদ মর্যাদার দাবীতে সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের কর্মবিরতি

“ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান” এ শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৩তম গ্রেড প্রদান, নিয়োগবিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসনের দাবীতে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করছে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, সহকারী পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা।

বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন ও হেলথ ইন্সপেক্টর সেক্টোরাল এসোসিয়েসনের নির্দেশনা মোতাবেক দেশব্যাপী কর্মসূচীর কর্মসূচীর অংশ উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের উদ্যোগে হিসেবে এ কর্মসূচী পালন করা হচ্ছে।

বৃহস্পতিবার উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সবকটি টিকাদান কেন্দ্রে টিকাদান কর্মসূচীর কথা থাকলেও কর্মবিরতির কারণে টিকাদান থেকে বঞ্চিত হয়েছে সকল শিশু।

কর্মবিরতি পালনকালে উপজেলা হেলথ এসিস্ট্যেন্ট এসোসিয়েশনের সভাপতি আবু জামাল’র সভাপতিত্বে সরকারের নিকট দাবী দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন, কর্মচারী কল্যান পরিষদের যুগ্ম আহবায়ক মো.ইব্রাহীম খলিল, উপজেলা হেলথ এসোসিয়েশনের সাধারন সম্পাদক এমকে আশরাফ, যুগ্ম সম্পাদক আক্কাছ আলী সাংগঠনিক সম্পাদক রিয়াদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সমিতির সভাপতি শওকত আলী চৌধূরী, আহ্বায়ক দাবী বাস্তবায়ন পরিষদ মো.জসিম উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক তানিয়া সুলতানা, আবদুল্লাহ আল মোনায়েম ও শাহীন মিয়া। দাবী বাস্তবায়নে সহমত পোষন করেন প্রাক্তণ উপ-পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর ডাঃ গোলাম মোস্তফা।

বক্তাগণ বলেন ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা ও ২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে এবং টিকাদান কর্মসূচী বন্ধ থাকবে।

Facebook Comments Box

Posted ৯:২৩ পিএম | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০

The Daily Sarod |