শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ১৭ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 11:36 pm

কসবায় জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৭ মার্চ) যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. রাশেদুল কাওসার ভূইয়া জীবন।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূইয়া, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহবায়ক এমজি হাক্কানী, কাজী মো. আজহারুল ইসলাম ও রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী।

অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন কসবা প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি মো. সোলেমান খান, বর্তমান সভাপতি আবদুল হান্নান, বিনাউটি ইউপি চেয়ারম্যান এডভোকেট ইকবাল হোসেন, বিনাউটি ইউপি সাবেক চেয়ারম্যান মো. মঞ্জুরুল আলম প্রমুখ।

তাছাড়া দিবসটি পালনে ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান সিডিসি স্কুলে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালনে পৃথক পৃথক কর্মসূচী পালন করেছে।

 

Facebook Comments Box

Posted ২:৪৭ পিএম | বুধবার, ১৭ মার্চ ২০২১

The Daily Sarod |