শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, দুইজন গ্রেপ্তার

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ১৫ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 5:12 pm

কসবায় ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, দুইজন গ্রেপ্তার

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় জানালা ভেঙে ঘরে ঢুকে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে গত মঙ্গলবার রাতে দুই বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মজনু মিয়া (৪০) ও মিজান মিয়া (৩০)। গ্রেপ্তারকৃতদের বুধবার সকালে ব্রা‏হ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপীনাথপুর ইউনিয়নের ওই গৃহবধূর (২০) বাবার বাড়ি। তার স্বামী প্রবাসে থাকেন। গত কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হওয়ায় পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদা অন্য একটি ঘরে থাকেন। গত ৯ জুলাই বৃহস্পতিবার রাতে ঘরে একা ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে মজনু মিয়া ও মিজান মিয়া নামে দুই বখাটে ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে। এ সময় ওই গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে কাপড় ছিড়ে তাকে বিবস্ত্র করে এবং গলায় চেপে ধরে তাকে ধর্ষনের চেষ্টা করেছে। তার চিৎকারে বাড়ির অন্য লোকজন বেরিয়ে এলে বখাটেরা দৌড়ে পালিয়ে যায়। পরদিন শুক্রবার ওই নারী বাদী হয়ে মজনু মিয়া ও মিজান মিয়াকে আসামী করে একটি ধর্ষনের চেষ্টার মামলা দায়ের করেন। গত মঙ্গলবার রাতে পুলিশ ওই মামলাটি থানায় রেকর্ড করে এবং রাতেই গোপীনাথপুর এলাকার একটি গোপন আস্তানা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করেছে।

ওই গৃহবধূ বলেন, তিনি কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। এ কারনে অন্য একটি ঘরে একা থাকতেন। মজনু মিয়া ও মিজান মিয়া জানালা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক তার পড়নের কাপড় ছিড়ে ফেলে দিয়ে তাকে ধর্ষনের চেষ্টা করেছে। তার চিৎকারে বাড়ির অন্য লোকজন বেরিয়ে এলে তারা দৌড়ে পালিয়ে যায়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন সাংবাদিকদের বলেন, ওই গৃহবধূকে জানালা ভেঙে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করেছে মজনু মিয়া ও মিজান মিয়া। তাদের বিরুদ্ধে ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে। তাদেরকে একটি গোপন আস্তানা থেকে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা বখাটে ও উশৃঙ্খল প্রকৃতির লোক।

Facebook Comments Box

Posted ৫:১০ পিএম | বুধবার, ১৫ জুলাই ২০২০

The Daily Sarod |