বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
সোমবার, ০৫ অক্টোবর ২০২০
সর্বশেষ আপডেট : 10:43 am
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইয়াছমিন আক্তার (১৯) নামে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করেছে পরিবার। রোববার বিকেলে ইয়াছমিনের স্বামী প্রবাসী সাইফুল ইসলামকে প্রধান আসামী করে ৫জনের নামে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে প্রধান আসামী সাইফুল সহ ইয়াছমিনের শ্বশুর বাড়ির সবাই।
শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিশারবাড়ী গ্রাম থেকে ইয়াছমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ইয়াছমিন বিশারাবাড়ী গ্রামের প্রবাসী সাইফুল ইসলামের স্ত্রী ও কুমিল্লা জেলার বাঙ্গরা থানার সীমানার পাড় গ্রামের আবদুল আউয়াল মিয়ার মেয়ে।
নিহতের পরিবারের দাবী হত্যার পর পাখার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর নিহতের শ্বশুর বাড়ীর কাউকে খুঁজে পাওয়া যায়নি।
এদিকে, এই ঘটনা ইয়াছমিনের স্বামী মামলার প্রধান আসামী প্রবাসী সাইফুল ইসলামকে খু্ঁজছে পুলিশ। সাইফুল প্রবাসে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। সাইফুল যেন দেশ ত্যাগ করতে না পারে, জেলা পুলিশের বিশেষ শাখাকে ব্যবস্থা নিতে পত্র দিয়েছে কসবা থানা পুলিশ। পত্রে সাইফুলের পাসপোর্ট নম্বর ও বিমানের টিকেট কাটার বিষয়ে উল্লেখ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, গত প্রায় ৮/৯ মাস আগে বিশারাবাড়ী গ্রামের নুর মুহাম্মদের ছেলে প্রবাসী সাইফুল ইসলামের সাথে বিয়ে হয় কুমিল্লা জেলার বাঙ্গরা থানার সীমানার পাড় গ্রামের আবদুল আউয়াল মিয়ার মেয়ে ইয়াছমিনের। ছুটিতে এসে বিয়ে করলেও করোনার মহামারীতে পুনরায় প্রবাসে যেতে পারেনি সাইফুল। বিয়ের পর থেকেই স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন মোটা অংকের যৌতুকের জন্য নির্মমভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতো ইয়াছমিনকে। এ নিয়ে দুই পরিবারের পক্ষ থেকে সালিশও হয় একাধিকবার। গত এক সপ্তাহ আগেও সালিশের মাধ্যমে ইয়াছমিনকে নিয়ে আসে তার শ্বাশুরবাড়ির লোকজন। শনিবার দুপুরে ওই বাড়ি থেকে ইয়াছমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পলাতক রয়েছে নিহতের স্বামী সাইফুল ইসলাম ও পরিবারের লোকজন। নিহতের পরিবারের দাবী হত্যা করে পাখার সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে চেষ্টা চালাচ্ছে ইয়াছমিনের শ্বশুরবাড়ীর লোকজন। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান স্বজনরা। গৃহবধুর রহস্যজনক মৃত্যুতে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ইয়াছমিনের পিতা আউয়াল মিয়া জানান, ৩ লক্ষ টাকা যৌতুক দাবী করে মেয়ের জামাই সাইফুল ইসলাম। এর আগেও জমি বিক্রি করে প্রায় ৭ লাখ টাকা যৌতুক দিয়েছি মেয়ের সুখের আশায়। গত শুক্রবার মেয়ে ইয়াছমিন তাকে ফোনে জানায় তাকে যৌতুকের জন্য বেদড়ক পিটিয়েছে তার শশুরবাড়ীর লোকজন। টাকা না দিলে রাতে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। একটা ব্যবস্থা করে আমাকে বাঁচাও। বাবা বলে শনিবার সকালে আসবো। শনিবার সকাল থেকে মেয়ের মোবাইলে একাধিকবার ফোন দিলেও কেউ ফোন না ধরায় মনে সন্দেহ জাগে। সকাল ১১টার সময় পুলিশ লাশ উদ্বার করে তাদের ফোনে জানায় তার মেয়ে আত্মহত্যা করেছে।
তিনি আরও বলেন, মেয়ের ফোন পেয়ে সারারাত ঘুমাইনি। শেষ পর্যন্ত যৌতুকের টাকার জন্য তারা আমার মেয়েটিকে মেরেই ফেললো। এ খবরে বার বার জ্ঞান হারাচ্ছে ইয়াছমিনের মা। নিহতের চাচা ইকবাল হোসেন জানান, নৃশংসভাবে আমার ভাতিজিকে মেরে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে। কিন্তু তার স্বামীর বাড়ির লোকজনের বিরুদ্ধে হত্যা মামলা করতে চাইলে গ্রহন করছেনা কসবা থানা পুলিশ ।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের পর ইয়াছমিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের আটক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
Posted ১০:৩৯ এএম | সোমবার, ০৫ অক্টোবর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya