স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 8:46 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গরু বাজারে করোনা ভাইরাসের নিরাপত্তায় ফেসিয়াল মাস্ক ব্যবহার না করায় ১২জনকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। শুক্রবার দুপুরে উপজেলার গোপীনাথপুর গরুর বাজারে অভিযান চালায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান।
এসময় ফেসিয়াল মাস্ক ব্যবহার না করায় ১২জনকে ৪হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান, প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে সুরক্ষায় সচেতনতায় অংশ হিসেবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
Posted ৮:৪৬ পিএম | শুক্রবার, ২৪ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya