শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় আমন ধান সংগ্রহ অভিযান উদ্বোধন, ৪৪২টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ২৫ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 6:47 pm

কসবায় আমন ধান সংগ্রহ অভিযান উদ্বোধন, ৪৪২টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে আনন্দঘন পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি অফিস ও উপজেলা খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে আকছিনা গ্রামে আমন ধান সংগ্রহ অভিযান শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের কৃষক মো. আবুল ফায়েজ এর নিকট থেকে ১ মেট্রিক টন আমন ধান ক্রয় করা হয়। উল্লেখ্য চলতি মৌসুমে কসবা উপজেলার ২৬ টাকা কেজি দরে ৪৪২ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান মো. ছায়েদুর রহমান মানিক-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. নূর আলী, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা কসবা গোদাম নাজমুন নাহার, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, কসবা পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া মিলন ও আওয়ামীলীগ নেতা মো. ইসমাইল হোসেন খোকন।

এ সময় কসবা পশ্চিম ইউনিয়ন পরিষদের সদস্যগণ, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৬:৪৭ পিএম | বুধবার, ২৫ নভেম্বর ২০২০

The Daily Sarod |