শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ছিনতাইয়ের শিকার নারী

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 4:31 pm

কসবায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ছিনতাইয়ের শিকার নারী

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আত্মিয়ের বাড়িতে বেড়াতে এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন মোছেনা বেগম (৪৫) নামে এক নারী। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কায়েমপুর এলাকায় এ ঘটনা ঘটে। মোছেনা বেগমের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কৈইয়াপাথর গ্রামে। সে ওই গ্রামের হোসেন মিয়ার স্ত্রী। এ ঘটনায় মোছেনা বেগম বাদী হয়ে ৩ জনকে আসামী কসবা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,গত মঙ্গলবার মোছেনা বেগম উপজেলার কায়েমপুরে তার এক নিকটাত্মিয়ের বাড়িতে বেড়াতে আসে। ওইদিন সন্ধ্যায়ই কায়েমপুর গ্রামের তার তালুই নসু মিয়ার বাড়ি থেকে ২৫ হাজার টাকা হাওলাত নিয়ে ইজিবাইকে করে নিজ বাড়ি যাওয়ার পথে আসামীগন একটি মোটরসাইকেলে মোছেনা বেগমের ইজিবাইকের গতিরোধ করে।

এসময় কায়েমপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে শাকিল মিয়া (২৬), হোসেন মিয়ার ছেলে দুলাল মিয়া (৩৫) ও ফরিদ মিয়ার ছেলে টিপু মিয়া (২২) মোছেনা বেগমের কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা ও তার গলায় থাকা ১ ভরি ওজনের একটি চেইন যাহার মুল্য প্রায় ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তাকে গলা টিপে ধরে শ্বাসরোধে প্রাণে মারার চেষ্টা করে। তার আর্তচিৎকারে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ৩ ছিনতাইকারী।

কসবা থানা অফিসার ইনচার্জ লোকমান হোসেন জানান, আত্মিয়ের বাড়িতে বেড়াতে এসে ছিনতাইয়ের ঘটনায় ওই মহিলা ৩ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

Posted ৪:৩১ পিএম | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |