শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় আগুনে বসতঘর পুড়ে ছাই, প্রায় ৬ লাখ টাকার ক্ষতি

কসবা প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 8:02 pm

কসবায় আগুনে বসতঘর পুড়ে ছাই, প্রায় ৬ লাখ টাকার ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার সীমান্ত সংলগ্ন গ্রাম তারাপুরে বসতঘরে আগুন লেগে সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। ওই ঘরে ইন্সট্রাকশন কোম্পানি তমা গ্রুপের কর্মচারী আবদুল মালেক বসবাস করতেন বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানা যায়। এতে নিঃস্ব হয়ে গেছে আবদুল মালেকের পরিবার। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম।

ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানায়, মঙ্গলবার সকালে হঠাৎ করে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ঘুমন্ত আবদুল করিমকে ঘর থেকে সবাই টেনে হিঁচরে বের করেন। এতে ওই পরিবারের স্বর্ণালংকার সহ প্রায় ৬/৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই। তাদের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে কুটি-চৌমুহনী থেকে দমকল বাহীনির লোকজন এসে আগুন নেভায়।

খবর পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে দেখতে বাড়িতে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম ও পৌর প্যানেল মেয়র মো.আবু জাহের।

আইনমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে ১০০ কেজি চাল এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ে পক্ষ থেকে ৫টি কম্বল প্রদান করেন। এছাড়াও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

Facebook Comments Box

Posted ৮:০২ পিএম | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |