শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার জব্দ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 5:50 pm

কসবায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুইটি ড্রেজার৷ মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরের দিকে পৌরসভার টিঘরিয়া নামক এলাকা থেকে ড্রেজার গুলো জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান, অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে যত্রতত্র বালু-মাটি উত্তোলন এর ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। নদী ভাঙ্গন বাড়ছে, কৃষি জমি নষ্ট হচ্ছে এবং বিভিন্ন স্থাপনা হুমকির সম্মুখীন হচ্ছে।

তিনি বলেন,অবৈধভাবে ড্রেজিং করে মাটি উত্তোলন করার অভিযোগে ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। অভিযানকালে ডেজারগুলোর মালিক আয়নাল পালিয়ে যায়। অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার পরিবেশের ক্ষতি করলে তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৫:৫০ পিএম | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |