শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবার মেয়র প্রার্থী আজিজের বিশাল শোডাউন, দলীয় মনোনয়ন আবেদন ফরম জমা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 8:30 pm

কসবার মেয়র প্রার্থী আজিজের বিশাল শোডাউন, দলীয় মনোনয়ন আবেদন ফরম জমা

বিশাল শোডাউন করে মেয়র পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে আবেদনপত্র জমা দিয়েছেন কসবা উপজেলা যুবলীগের সভাপতি এমএ আজিজ। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের ধীরেন্দ্র দত্ত ভাষা চত্বরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ে তিনি আবেদন ফরম জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার ও কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন ভূইয়া বকুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে কসবা থেকে প্রায় আড়াই শতাধিক মাইক্রোবাস, পিকআপ, ৪০টি নোহা, ১৫টি বাস ও প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল যোগে এমএ আজিজের কর্মী ও সমর্থকেরা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে আসেন। তারা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে অবস্থান করেন। সরকারি কলেজ মাঠ থেকে প্রায় তিন হাজার কর্মী ও সমর্থকের বিশাল মিছিল নিয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় বাদ্যযন্ত্রের তালে তালে মিছিলকারীরা মেতে উঠে। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ে  গিয়ে মনোনয়নের আবেদন ফরম জমা দেন।

Facebook Comments Box

Posted ৫:৩৪ পিএম | বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |