স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১৭ মে ২০২০
সর্বশেষ আপডেট : 10:41 pm
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে আয় বঞ্চিত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর এলাকার কৃতি সন্তান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম।
তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকায় করোনায় কর্মহীন দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন।
এর অংশ হিসেবে রোববার (১৭ মে) সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল এই দুই ইউনিয়নের বিভিন্ন এলাকায় কর্মহীন দরিদ্র পরিবারে নিজ হাতে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এরআগে গতকাল শনিবার (১৬মে) উপজেলার চুন্টা ইউনিয়নেও তিনি এ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
এ বিষয়ে বিএনপি নেতা শেখ মোহাম্মদ শামীম বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই নির্বাচনী এলাকায় করোনা মহামারিতে বিপর্যস্থ অসহায় ও দুস্থদের মাঝে সাধ্যমত নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করছি। প্রতিদিন ২০০ পরিবারের মাঝে ঘরে ঘরে গিয়ে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। ইনশাল্লাহ এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ নির্বাচনী এলাকায় ২০০০ পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হবে। এতে তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
Posted ১০:৪১ পিএম | রবিবার, ১৭ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya