স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২২ মে ২০২০ সর্বশেষ আপডেট : ১:২৮ অপরাহ্ণ

“স্বপ্ন দেখবে,স্বপ্ন দেখাবে” এই স্লোগানে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ঝরাপাতা’র উদ্যোগে (প্রজেক্ট-১২) ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১১টার দিকে করোনায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ও মধ্যবিত্ত শতাধিক সাধারণ পরিবারের মাঝে এই ঈদ উপহার সামগ্রী করা হয়।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল ২ প্যাকেট সেমাই, আধা কেজি চিনি, এক প্যাকেট দুধ, এক কেজি পোলাওর চাল ও এক প্যাকেট নুডুলস।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক সাদ্দাম হোসাইন বলেন, করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এই উদ্যোগ ঝরাপাতার ক্ষুদ্র প্রয়াস। ইনশাআল্লাহ আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মামুন খান, সুমন ভূইয়া, তানিয়া আক্তার, সুফিয়া আক্তার, আনোয়ার হোসেন, মাহরুমা মিমি, বিউটি শিকদার, মো. মোস্তফা, ইয়াকুব ভূইয়া, রুহুল আমিন, মো. হাসান, শান্ত প্রমুখ।

Posted ১:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ২২ মে ২০২০
dainiksarod | Pijush Kanti Acharya
এ বিভাগের আরও খবর