স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ০৫ মে ২০২০
সর্বশেষ আপডেট : 7:37 pm
করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার শঙ্কায় রাজধানীর খিলগাঁওয়ে পাঁচতলা বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করা পুলিশ বিশেষ শাখার কনস্টেবল তোফাজ্জল হোসেনের লাশ তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দাফন করা হয়েছে।
মঙ্গলবার সকালে সামাজিক দুরত্ব বজায় রেখে গ্রামের বাড়ি উপজেলার কনিকাড়া গ্রামের নিজ বিদ্যাপিঠ কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। নিহত তোফাজ্জল হোসেনের পিতা শাহেদ মিয়ার অসুস্থতা থাকায় দেশবাসির কাছে দোয়া চান মামা ফরিদ মাষ্টার।
তার সহকর্মীরা বলেন, গত ২৯ এপ্রিল ওই কনস্টেবলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এই নিয়ে তার স্ত্রীর কাছে পরীক্ষাটি সন্দেহ হয়। এতে তোফাজ্জল মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কনস্টেবল তোফাজ্জল হোসেন স্ত্রী ও দুই মেয়ে নিয়ে ওই বাসায় থাকতেন। সোমবার সকালে তিনি আত্মা করেন।
Posted ৭:৩৭ পিএম | মঙ্গলবার, ০৫ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya