স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০
সর্বশেষ আপডেট : 12:48 pm
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ৬২বছরের এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে জেলা শহরের মধ্যপাড়ায় তিনি মারা যান। মারা যাওয়া ব্যক্তি শহরের কোর্ট রোডের ফরিদ-আনোয়ারা টাওয়ার (এফএ টাওয়ার) এর ব্যবসায়ী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাখাওয়াত হোসেন।
তিনি জানান, মারা যাওয়া ওই বৃদ্ধের পরিবারের ৪জন সদস্যের ইতিমধ্যে পিসিআর রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। পরিবারের সদস্যদের করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ায় তার নমুনা সংগ্রহ পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন তিনি মারা গেছেন।
তিনি আরও জানান, যেহেতু উনার পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত এবং উনার করোনা আক্রান্তের উপসর্গ ছিল তাই আমরা তার মরদেহ দাফনের উদ্যোগ নিয়েছি। পিসিআর রিপোর্ট হাতে পেলে বলা যাবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা।
রাফি/-
Posted ১২:৪৮ পিএম | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya