শিরোনাম
গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত

কক্সবাজারে নারী পর্যটকদের আলাদা এলাকার উদ্যোগ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 10:17 pm

কক্সবাজারে নারী পর্যটকদের আলাদা এলাকার উদ্যোগ

বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে নারী পর্যটকদের জন্য আলাদা এলাকার করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই সংরক্ষিত এলাকা নির্দিষ্ট করে দেয়ার উদ্যোগের বিষয়টি জানিয়েছেন স্থানীয় জেলা প্রশাসন। এই খবর জানিয়েছে বৃটিশ গণমাধ্যম বিবিসি বাংলা।

বিবিসি বাংলাকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান বলছেন, ”কক্সবাজারে আসা শুধু নারী পর্যটকদের জন্য আলাদাভাবে কার্যক্রম চলছে। যারা নারী পর্যটক বা পর্দানশীন নারী যারা রয়েছেন, তাদের জন্য ১০০ বা ১৫০ ফিটের একটা সংরক্ষিত এলাকা করছি।”

যারা ইচ্ছুক হবেন বা স্বেচ্ছায় চাইবেন, তারা সেখানে গিয়ে পানিতে নামতে পারবেন। খুব তাড়াতাড়ি সেটি চালু করা হবে। সমুদ্র সৈকতে নারীদের জন্য আলাদা ড্রেসিং রুম ও লকার রুম করা হচ্ছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক সুফিয়ান।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু সুফিয়ান আরও বলছেন, হোটেল বা গেস্ট হাউজে যেন পর্যটকরা নিরাপদে থাকতে পারেন, এ ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা মালিক ও পরিচালকদের সঙ্গে বৈঠক করছি। ইতিমধ্যে হোটেল কর্মীদের এসব ব্যাপারে প্রশিক্ষণ ও সচেতন হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

 

Facebook Comments Box

Posted ১০:১৭ পিএম | শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |