শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ওয়ারেন্টভুক্ত আসামী মেয়ের জামাইয়ের হুমকিতে নিরাপত্তাহীনতায় প্রবাসীর স্ত্রী-সন্তান

সরাইল সংবাদদাতা   প্রিন্ট
রবিবার, ২০ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 1:28 am

ওয়ারেন্টভুক্ত আসামী মেয়ের জামাইয়ের হুমকিতে নিরাপত্তাহীনতায় প্রবাসীর স্ত্রী-সন্তান

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের পারুলিয়া পাড়ার আরব আমিরাত প্রবাসী সেতারুল ইসলাম। পরিবারের সুখের কথা ভেবে দীর্ঘদিন যাবত তিনি প্রবাসে আছেন। অন্যান্য পিতার মতো তিনিও চেয়ে ছিলেন তার কন্যা সন্তানকে সুপাত্রে দান করবেন, যেন সুখে ঘর বাঁধতে পারে। তার ২য় কন্যা জান্নাতুল মাওয়া (সামিয়া)কে চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে দেন আশুগঞ্জ  সার কারখানা হাউজিংয়ে বসবাসরত আলমাছ সিকদারের ছেলে আব্দুল্লাহ আল মামুনের কাছে। কিন্তু সামিয়ার কপালে জুটেনি সেই সুখ।

বিয়ের পর বিভিন্ন সময়ে যৌতুকের টাকা ও স্বর্ণালঙ্কারের জন্য চাপ সৃষ্টি শুরু করে স্বামী আব্দুল্লাহ আল মামুন ও তার পরিবারের সদস্যরা। পরে বাধ্য হয়ে প্রবাসী সেতারুল ইসলাম তার মেয়ের শ্বশুর বাড়িতে ছয় ভরি স্বর্ণালঙ্কার ও ফার্নিচার বাবদ নগদ সাড়ে চার লাখ টাকা দেন। এরপরও সামিয়ার স্বামী আব্দুল্লাহ আল মামুন বিভিন্ন সময় টাকার জন্য চাপ শুরু করে। সেতারুল ইসলাম বিভিন্ন সময়ে প্রবাস থেকে ২০/৫০হাজার টাকা করে পাঠান। তারপরও ক্ষান্ত হয়নি আল মামুন ও তার পরিবারের সদস্যরা। এবার আব্দুল্লাহ আল মামুন বায়না শুরু করে ব্যবসার জন্য ছয় লাখ টাকা দিতে। সামিয়া তার বাবার অসহায়ত্বের দোহাই দিয়ে এতো টাকা দেয়ার অপারগতা প্রকাশ করলে তার উপর চালানো হয় অমানুষিক নির্যাতন।

এই বিষয়ে সামিয়ার মা খুরশিদা বেগমের অভিযোগ করে বলেন, তারা একপর্যায়ে গর্ভাবস্থায় আমার মেয়ে (সামিয়া) কে তাড়িয়ে দিলে আশ্রয় নেয় আমাদের বাড়িতে। এরমধ্যে সামিয়া সন্তানের মা হয়। কিন্তু আব্দুল্লাহ আল মামুন ও তার বাবার সাফ কথা, ছয় লাখ টাকা না দিলে সামিয়া ও তার সন্তানকে ঘরে তোলে নিবে না তারা।

পরে এ বিষয়ে প্রতিকার পেতে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে মামলা দায়ের করেন খুরশিদা বেগম (মামলা নং- নারী শিশু ৩২৬/২০২০ইং)। এ মামলায় আল মামুন ও তার বাবা আলমাছ সিকদারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার জারি করেন বিচারক। এই গ্রেফতারী পরোয়ানায় আলমাছ সিকদারকে আশুগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

সামিয়ার মা খুরশিদা বেগমের অভিযোগ করে আরও  বলেন, এই মামলায় আলমাছ সিকদারকে গ্রেফতার করলেও রহস্যজনক কারণে আব্দুল্লাহ আল মামুনকে পুলিশ গ্রেফতার করছে না। উপরন্তু টেলিফোনে আল মামুন আমাকে মামলা তুলে নেয়ার হুমকি দিয়ে যাচ্ছেন৷ এমনকি সে প্রতিনিয়ত স্ত্রীসহ তার স্বজনদের মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে যাচ্ছেন। আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি হলেও আব্দুল্লা আল মামুন প্রকাশ্যে ঘুরাফেরা করছে।

তিনি আরও বলেন, আমার পিতার বাড়ি সরাইল সদরে এবং শ্বশুরবাড়ি সদর উপজেলার সুহিলপুর পারুলিয়া পাড়া। এ মামলা করার পর থেকে আল মামুন বিভিন্ন সন্ত্রাসী প্রকৃতির লোক নিয়ে এসে আমার বাড়িতে হুমকি-ধমকি দিতে থাকে। আমার স্বামী দীর্ঘদিন যাবত প্রবাসে থাকায় নিরাপত্তার কথা ভেবে আমি সম্প্রতি আমার পিতার বাড়ি এলাকায় ভাড়া বাসায় উঠেছি। এখানেও আল মামুন আমাকে হুমকি দিয়ে যাচ্ছে। গত ৭ ডিসেম্বর আল মামুন আমাকে সহ আমার পরিবারের লোকদের তুলে নিয়ে হত্যার হুমকি দেয়।

এদিকে ভাড়াটিয়া কিলার বাহিনী দিয়ে অপহরণের পর হত্যার হুমকির অভিযোগে গত ১০ ডিসেম্বর সরাইল থানায় আব্দুল্লা আল মামুন ও তার পিতা আলমাছ সিকদারের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন খুরশিদা বেগম।

এ ব্যাপারে খুরশিদা বেগমের করা সাধারণ ডায়েরির তদন্তকারী কর্মকর্তা সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) গৌতম চন্দ্র দে জানান, দায়ের করা জিডির তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে তথ্য প্রযুক্তির সহায়তা নেয়া হচ্ছে। তদন্তপূর্বক পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ জানান, খুরশিদা বেগম একজন প্রবাসীর স্ত্রী। তিনি নিরাপত্তা ও আইনি সহায়তা চেয়ে থানায় জিডি করেছেন। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।

Facebook Comments Box

Posted ১:২৮ এএম | রবিবার, ২০ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |