স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 9:29 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৪৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় স্কুলের খেলার মাঠে জাতীয় প্রতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগীতা শুরু হয়।
জেলা প্রশাসক হায়াৎ উদ- দৌলা খান প্রধান অতিথি থেকে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন। স্কুলের প্রধান শিক্ষক ফরিদা নাজমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা মেয়র নায়ার কবির, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো: রেজাউল কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ,আ,ম রশিদুল ইসলামসহ প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগীতায় ৭৪টি ইভেন্টে বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
Posted ৯:২৯ পিএম | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya