শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

এসআই থেকে পরিদর্শক পদে পদোন্নতি পেলেন সুমন সাহা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 9:12 pm

এসআই থেকে পরিদর্শক পদে পদোন্নতি পেলেন সুমন সাহা

পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) সুমন সাহা। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে তাকে পরিদর্শকের র‍্যাঙ্ক ব্যাজ পড়িয়ে দেন পুলিশ সুপার আনিসুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রহিজ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা।

এর আগে গত ১৩ অক্টোবর পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে সুমন সাহাসহ সারাদেশে ১৩০জন এসআইকে পরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়।

বরিশালের উজিরপুর উপজেলার হারতার শংকর সাহার ছেলে সুমন সাহা ২০১০সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক (এস আই) পদে যোগদান করেন। পরে বান্দরবান জেলা, কুমিল্লা জেলা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে এসআই পদে কর্মরত ছিলেন। ব্যক্তি জীবনে এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক।

Facebook Comments Box

Posted ৯:১২ পিএম | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০

The Daily Sarod |