ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শুক্রবার, ০৩ সেপ্টেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 6:34 pm
বলিউডের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে এবার নিয়মিত দেখা যাবে ভারতের একটি ধারাবাহিক নাটকে। এরই মধ্যে ‘চিকু কি মাম্মি দূর কি’নামের হিন্দি ধারাবাহিকটির প্রোমো প্রকাশ পেয়েছে, যাতে মিঠুন চক্রবর্তীর উপস্থিতি ব্যাপক সাড়া ফেলেছে।
বড় পর্দা থেকে টিভি রিয়্যালিটি শো’য়ে এমজি (মহাগুরু) হিসেবে মিঠুনকে বহুবার দেখেছেন দর্শক। কিন্তু এবার তার ভক্তরা এমজিকে নাটকে নিজের চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। আগামী ৬ সেপ্টেম্বর থেকে স্টার প্লাসে দেখা যাবে মিঠুনের হিন্দি ধারাবাহিক ‘চিকু কি মাম্মি দূর কি’।
শুরু হতে যাওয়া এই ধারাবাহিকটির গল্প এক নাবালিকা চিকুকে নিয়ে। যে মিঠুন চক্রবর্তীর মতো ডান্সার হতে চায়। কিন্তু এই নাচের প্রতি চিকুর ভালোবাসার জন্য তার জীবনে নানা ঝড় আসে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শুধুমাত্র প্রোমোর জন্য শুট করেছেন মিঠুন। এখনও জানা যায়নি, ধারাবাহিকে তার চরিত্র কতটা দীর্ঘ হবে।
তবে চিত্রনাট্য পড়ার পর মিঠুন নাকি নাটকটির জন্য নিজের পারিশ্রমিক কমিয়ে দিয়েছেন। কারণ চিত্রনাট্য পড়তে গিয়ে তার নিজের জীবনযুদ্ধের কথা মনে পড়ে গিয়েছে।
তবে ধারাবাহিক নাটকের প্রথম পর্ব নাকি আরও পরে মিঠুনকে দেখা যাবে তা এখনো জানা যায়নি।
Posted ৬:৩৪ পিএম | শুক্রবার, ০৩ সেপ্টেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya