শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

এবার ছিনতাই করতে গিয়ে আটক হলেন সেই ভুয়া সাংবাদিক

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 9:30 pm

এবার ছিনতাই করতে গিয়ে আটক হলেন সেই ভুয়া সাংবাদিক

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চালকের ৪৭৫ টাকা ছিনতাইকালে শেখ মোহাম্মদ আলী মুন্সী (৪৫) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার ভোরে সদর উপজেলার বেতবাড়িয়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়। সে সদর উপজেলার খাঁটিহাতা গ্রামের আলী হোসেনের ছেলে।

পুলিশ জানায়, বুধবার ভোররাতে আব্দুল মান্নান নামের এক বৃদ্ধ অটোরিকশা চালক রিকশার চার্জ শেষ হয়ে যাওয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে ধীরে ধীরে যাচ্ছিলেন। অটোরিকশাটি বেতবাড়িয়া নামক স্থানে পৌছালে দৌড়ে এসে পিছনে সীটে মোহাম্মদ আলী উঠে যায়। রিকশায় উঠে সে একটি সাংবাদিকতার পরিচয় পত্র দেখিয়ে ওই চালকের কাছে যা আছে তা দিয়ে দিতে বলেন, নয়তো তাকে মামলা দিয়ে থানায় পাঠিয়ে দেওয়া হবে বলে ভয় দেখান। মোহাম্মদ আলীর কথায় ভয় পেয়ে বৃদ্ধ রিকশার চালক তার সাথে থাকা ৪৭৫টাকা তাকে দিয়ে দেন। টাকা পেয়ে মোহাম্মদ আলী রিকশা থেকে নেমে যায়। ওই রিকশা চালক কিছুদূর গিয়ে গ্রামের পাহাদারকে পেয়ে ঘটনাটি খুলে বললে পাহাদার গ্রামের কয়েকজনকে সাথে নিয়ে খোঁজ করতে বের হয়। পরে মোহাম্মদ আলীকে পেয়ে গেলে ওই চালক তাকে সনাক্ত করে। খবর দিলে পুলিশ মোহাম্মদ আলীকে গিয়ে আটক করে থানায় নিয়ে আসে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মোহাম্মদ আলীর বিরুদ্ধে মাদক, চুরি, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। গত জুলাই মাসে তাকে মাদক সহ আটক করে আদালতে পাঠানো হয়। কয়েকদিন আগে সে ওই মামলা থেকে জামিনে মুক্তি পেয়েছে। আটকের পর তার কাছ থেকে দুইটি পত্রিকার পরিচয়পত্র পাওয়া গেছে।

ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Facebook Comments Box

Posted ৯:৩০ পিএম | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯

The Daily Sarod |