শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

এবার কর্মহীন-অসচ্ছল পরিবারে ইফতার সামগ্রী পৌঁছে দিলেন অ্যাড. মৌসুমী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ মে ২০২০   সর্বশেষ আপডেট : 3:10 am

এবার কর্মহীন-অসচ্ছল পরিবারে ইফতার সামগ্রী পৌঁছে দিলেন অ্যাড. মৌসুমী

মরণব্যাধি করোনা ভাইরাসের প্রভাব বাংলাদেশে বিস্তার শুরুর প্রথম দিক থেকেই ব্রাহ্মণবাড়িয়ায় অসহায়, কর্মহীন ও পথ শিশুদের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট ডিভিশন) ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বারের সদস্য অ্যাডভোকেট উম্মে শবনম মোস্তারী মৌসুমী। ইতিমধ্যে তিনি করোনার সংক্রমণের সচেতনতায় পথ শিশুদের মাঝে মাস্ক, জীবাণুনাশক সাবান বিতরণ করেছেন। এছাড়াও জেলার আখাউড়া পৌর এলাকায় উনার সহযোগিতায় একটি সংগঠনের উদ্যোগে জীবাণুনাশক ছিটানো হয় এবং জেলা শহরের প্রতিবন্ধী পরিবারের মাঝে মাস্ক ও ডিম বিতরণ করা হয়।

শুধু তাই নয়, জেলা সদর, আখাউড়া, কসবা, বিজয়নগর ও সরাইলে করোনা ভাইরাসের প্রভাবে কাজ হারিয়ে অসহায় হয়ে যাওয়া মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি।

অ্যাডভোকেট মৌসুমী করোনা ভাইরাসের প্রভাব বিস্তারের প্রথম দিক থেকে মানুষের সহযোগিতা করে চলেছেন। তিনি সদর, আখাউড়া ও সরাইল উপজেলার বিভিন্ন গ্রামে ইতিমধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। অ্যাডভোকেট উম্মে শবনম মোস্তারী মৌসুমী তার শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে খাদ্যদ্রব্য সহায়তা বাড়ি বাড়ি পাঠিয়ে দিয়েছেন।

করোনা ভাইরাসের মহামারীর মধ্যেই শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। কর্মহীন ও অসহায় মানুষের পাশে এই রমজানেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ভুল করেননি বিচক্ষণ এই আইনজীবী।

বুধবার তিনি তার শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে জেলা শহরের কয়েকটি এলাকার ৩০টি কর্মহীন, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

এসব ইফতার সামগ্রীর মধ্যে ছিল আটা, দুধ, চিনি, ডাল, বুট, খেজুর, নুডলস, সেমাই ও শরবতের পাউডার।

জেলা শহরের পাইকপাড়া, দক্ষিণ পৈরতলা, ফুলবাড়িয়া ও কাজীপাড়ার ৩০টি পরিবারের মাঝে খাদ্যদ্রব্য প্রেরণ করেন তিনি।

আরও পড়ুনঃ কর্মহীন অসহায় পরিবারকে খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছেন অ্যাড. মৌসুমী  

এ প্রসঙ্গে অ্যাডভোকেট উম্মে শবনম মোস্তারী মৌসুমী বলেন, দেশে চলছে করোনা ভাইরাসের প্রভাবে লকডাউন। এই লকডাউনে খেটে খাওয়া ও হতদরিদ্র মানুষ গুলো পরিবার নিয়ে দিনকাটাতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই আমি ব্যক্তিগত ভাবে নিজের সমর্থ অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমি চাই না সহযোগিতা করে কোন প্রকার ফটোসেশান করে এসব অসহায় মানুষদের সমাজের কাছে ছোট করতে। তাই শুভাকাঙ্ক্ষীদের মাধ্যম সহযোগিতা পৌছে দিচ্ছি।

আরও পড়ুনঃ অ্যাড. মৌসুমীর সহায়তায় মাক্স, সাবান,খাদ্যদ্রব্য বিতরণ ও ছিটানো হলো জীবাণুনাশক  

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার না হয়েও এই জেলায় বসবাস করে জেলার জনগণের প্রতি আমার ভালবাসা সৃষ্টি হয়েছে। তাই নিজের বিবেকের তাড়নায় চেষ্টা করছি এখানের অসহায় মানুষের পাশে দাঁড়াতে। এই বিষয়ে অনেকের সহযোগিতা পাচ্ছি। আশা করছি বিত্তবানরা হতদরিদ্র, অসহায় ও কর্মহীনদের সহায়তার হাত বাড়িয়ে দিবেন। তিনি তার সামর্থ অনুযায়ী সাধারণ মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত রাখতে সকলের কাছে দোয়া কামনা করেন।

Facebook Comments Box

Posted ৩:০৫ এএম | বৃহস্পতিবার, ১৪ মে ২০২০

The Daily Sarod |