https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

এবার আখাউড়ায় ট্রেন লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ১০ মে ২০২৫   সর্বশেষ আপডেট : 4:36 pm

এবার আখাউড়ায় ট্রেন লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ায় একইস্থানে দু’টি দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই  জেলার আখাউড়া রেলওয়ে জংশনে কন্টেইনার ট্রেন লাইনচ্যুত হয়েছে। শনিবার (১০ মে) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা অভিমুখী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে ট্রেন চলাচল ব্যাহত হয়নি।  এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিলো।

আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী শনিবার দুপুরে কন্টেইনার ট্রেন দুর্ঘটনার হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, এতে ট্রেন চলাচলে বিঘœ ঘটবে। দুর্ঘটনা কবলিত বগি উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

এরআগে, গতকাল শুক্রবার (০৯ মে) রাত সোয়া ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারে পৈরতলা রেলক্রসিংয়ের কাছে চট্টগ্রাম থেকে আসা মালবাহী ট্রেনের একটি বগি এবং শনিবার (১০ মে) সকাল ৬টার দিকে ঢাকা থেকে আসা কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। পরে সকালে উদ্ধারকারি ট্রেন উদ্ধার কাজ শেষ করার পর ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Facebook Comments Box

Posted ৪:৩৬ পিএম | শনিবার, ১০ মে ২০২৫

dainiksarod |