শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

এবারের শারদীয় দূর্গা পূজার মণ্ডপে ‘No Musk No Entry’-ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 8:11 pm

এবারের শারদীয় দূর্গা পূজার মণ্ডপে ‘No Musk No Entry’-ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার

আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সুষ্ঠু পরিবেশে পূজা উদযাপনে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান। সভায় অংশগ্রহণ করেন জেলার সকল থানার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সেক্রেটারীবৃন্দ।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বর্তমান করোনা পরিস্থিতির বিষয়টি মাথায় রেখে পূজারী, ভক্ত এবং অতিথিদের পূজামন্ডপে সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি বলেন, No Musk No Entry. আগত দর্শনার্থীদের মাস্ক না থাকলে আয়োজক কমিটিকে পূজা মন্ডপে প্রবেশদ্বারের বাইরে নিদিষ্ট দূরত্বে ফ্রী মাস্ক বিতরণ করতে হবে। মন্দিরে স্যানিটাইজার ও জীবাণুনাশক স্প্রে এর ব্যবস্থা সহ হ্যান্ডহেল্ড মেটাল ডিটেকটর ও আর্চওয়ে গেইট স্থাপন করতে হবে।

পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে পুলিশ সুপারের বক্তব্যে একমত হয়ে বলেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে “এবারের পূজা উৎসবমুখর নয়, স্বাস্থবিধি মেনে উদযাপন করবো”।

মতবিনিময় সভায় পুলিশ সুপারের পক্ষ থেকে সরকারী নির্দেশনা মেনে নির্বিঘ্নে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপনের জন্য সকল আইনি সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করা হয়। পাশাপাশি শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সার্বিক সহায়তা প্রদানের জন্য পূজা কমিটির সদস্যবৃন্দকে আহ্বান জানানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রইছ উদ্দিন সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রাফি//

Facebook Comments Box

Posted ৮:১১ পিএম | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০

The Daily Sarod |