শিরোনাম
লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে বৃহস্পতিবার থেকে বার্ষিকী উৎসব শুরু ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয় পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি নাজমুল হাসান সোনালী ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের প্রায় ৮ লাখ টাকা চুরি আখাউড়ায় উজানের ঢলের পানিতে তলিয়ে গেছে ২৫০ হেক্টর ফসলি জমি দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি জালশুকার আমিনুল হকের মৃত্যুতে দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ৫ সেপ্টেম্বর, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, চেয়ারম্যান জহিরুল ইসলাম ‘প্রয়াস’ থেকে পালিয়েছে ৪০ রোগী, মৃত্যুর ঘটনায় নেই মামলা

এবছর এইচএসসিতে পাসের হার ৯৫ দশমিক ৫৭ শতাংশ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 10:27 pm

এবছর এইচএসসিতে পাসের হার ৯৫ দশমিক ৫৭ শতাংশ

রোববার প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। এবছর পাস করেছে ১৩ লাখ ৬ হাজার ৭১৮ শিক্ষার্থী। এর মধ্যে এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন পেয়েছে জিপিএ-৫। যার হার ১৩ দশমিক ৭৯ শতাংশ।

দেশের সাধারণ ৯টি বোর্ডে পাস করেছে ১০ লাখ ৬৬ হাজার ২৪২ শিক্ষার্থী। পাসের হার ৯৫ দশমিক ৫৭ শতাংশ।

কোন বোর্ডে কতজন পাস-
* ঢাকা বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ২০ শতাংশ। এখানে ৫৯ হাজার ২৯৯ জন জিপিএ-৫ পেয়েছে।

* যশোরে পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮ জন।

* বরিশাল বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৭৬ শতাংশ। এখানে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ জন পরীক্ষার্থী।

* রাজশাহী বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ জন।

* কুমিল্লায় বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ। এ বোর্ডে ১৪ হাজার ১৫৩ জন জিপিএ-৫ পেয়েছে।

* সিলেটে পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। এখানে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৩১ শিক্ষার্থী।

* চট্টগ্রামে পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ জন।

* দিনাজপুরে পাসের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ পরীক্ষার্থী।

* ময়মনসিংহে বোর্ডে পাসের ৯৫ দশমিক ৭১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৮৭ জন।

২০২১ সালের ২ ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নেন। গতবারের চেয়ে এবছর ৩৩ হাজার ৯০১ জন পরীক্ষার্থী বেশি ছিল।

Facebook Comments Box

Posted ২:৩৩ পিএম | রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |