শিরোনাম
৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

এক মাছেই সারাদিনে কষ্ট দূর ইউনুছ আলীর,পুরস্কার পেল দুই লাখ টাকা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৯ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 8:41 pm

এক মাছেই সারাদিনে কষ্ট দূর ইউনুছ আলীর,পুরস্কার পেল দুই লাখ টাকা

এক মাছ শিকারেই সারা দিনের কষ্ট দূর হয়ে গেল ইউনুছ আলীর। ৮কেজি ওজনের একটি মাছ শিকার করে পুরস্কার জিতে নিলেন দুই লাখ টাকা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের কলেজপাড়ার দিরেশ দিঘিতে শুক্রবার বড়শি দিয়ে শৌখিন মৎস্য শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলে এই শৌখিন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার প্রথম পুরস্কার ছিল দুই লাখ টাকা। প্রতি আসনে বসতে মৎস শিকারীদের টিকেটের মূল্য ছিল ২২হাজার টাকা। কালীকচ্ছ বন্ধু কল্যাণ মৎস্য প্রকল্প নামের একটি সংগঠন এ প্রতিযোগিতার আয়োজন করে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিবছর উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের কলেজপাড়ার দিরেশ দিঘিতে মাছ শিকারের প্রতিযোগিতা আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সকাল ছয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৩১জন শৌখিন মৎস্যশিকারি অংশ নেন। তাঁরা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলা থেকে এসে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এরই একজন হবিগঞ্জে জেলার মাধবপুর উপজেলার আমতলা গ্রামের ইউনুছ আলী।

শৌখিন মাছশিকারি ইউনুছ আলী এর আগেও এই দীঘিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। তখন একাধিক পুরস্কার জিতেও নিয়েছিলেন। কিন্তু শুক্রবার সহজে তার বড়শিতে মাছ ধরা দিচ্ছিল না। সকাল ১০টার দিকে ইউনুছ আলীর বড়শিতে আটকা পড়ে ৮কেজি ওজনের কাতল মাছ। বিকেল পর্যন্ত তার বড়শিতে এই একটি মাছ ধরা পড়ায় মন খারাপ করেছিলেন ইউনুছ আলী। অবশেষে প্রতিযোগিতা শেষে ফলাফলে ইউনুছ আলীর এই ৮কেজি ওজনের কাতল মাছটিই প্রথম হলো। পুরস্কার জিতে নেন দুই লাখ টাকা।

শৌখিন মাছ্শিকারি ইউনুছ আলী বলেন, ‘সারাদিন মন খারাপ হচ্ছিল। অবশেষে মন ভাল হয়ে গেল প্রথম পুরস্কার পেয়ে। এর আগেও আমি এই দীঘিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। তখন পুরস্কার জিতেছি’।

এছাড়া প্রতিযোগিতায় ২য় থেকে ৭ম পর্যন্ত আরও ২লাখ ৮৩হাজার টাকার পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতা দেখতে দিঘির চারদিকে প্রচুর দর্শকের সমাগম ঘটে।

শৌখিন মৎস্য শিকার সমিতির সভাপতি রতন বক্স জানান, ‘আমরা প্রতিবছরের ন্যায় এই বছর আয়োজন করে যাচ্ছি। আগামী ১৫ অক্টোবর একই রকম আসর বসবে উপজেলার সরাইল সরকারি কলেজ দিঘিতে’।

Facebook Comments Box

Posted ৮:৪১ পিএম | শনিবার, ০৯ অক্টোবর ২০২১

The Daily Sarod |